1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
“আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে” এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ (৩০ অক্টোবর) বিকেলে জেলা শহরের হুজরাপুর জেলা পরিষদ সংলগ্ন মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়টি অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি- দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান (ইসা)। সভার সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী। এসময় উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক- চাঁপাই চিত্র পত্রিকার প্রতিনিধি সারওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক-দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক-দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল, কার্যকরী সদস্য- মাতৃভূমির খবর জেলা প্রতিনিধি শহিদ হোসেন, সদস্য- দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য-দৈনিক গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহিন আকতার, সদস্য- দৈনিক মানবকন্ঠ নাচোল উপজেলা প্রতিনিধি ইব্রাহীম বাবু প্রমুখ।
উল্লেখ্য যে, চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই জেলা শহরের বিশ্বরোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে পরিচালনা করে আসছিলেন প্রেসক্লাবটি।
আলোচনা সভায় চাঁপাই প্রেসক্লাবের সভাপতি  বলেন, অনুষ্ঠানিকভাবে চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এখন থেকে প্রেসক্লাবের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকে প্রত্যেক সদস্যগন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম কর্মী হিসেবে ভালো কাজ করার আহ্বান জানান।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews