আব্দুল কাদির, শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী, যুব প্রতিনিধি ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার নয়য়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়, সিএফ আব্দুল কাদিরের সঞ্চালনায় প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: কামাল হোসেন, প্রধান শিক্ষক রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু রায়হান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৌহিদুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, কাজী আবু জাফর ইকবাল, নিকাহ্ রেজিস্টার নয়ালভাঙ্গা ইউনিয়ন, দৌলত আলী, প্রধান শিক্ষক হরিনগর উচ্চ বিদ্যালয়, লিয়াকত আলী, প্রধান শিক্ষক নয়ালাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকগণ, হুজুর, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও কর্মী ও সংবাদকর্মীসহ আরও প্রমুখ।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবু রাইয়ান বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে, জনসচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে। তিনি আরও বলেন ইতোমধ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে বিধায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সুতরাং সকল অভিভাবককে সচেতন হতে হবে যেন একটি শিশুও বাল্যবিবাহে শিকার না হয়। তিনি আরও বলেন আজ আমারা এখান থেকে প্রতিজ্ঞা করি একজন মানুষ একটা বাল্যবিয়ে বন্ধ করব তাহলেই ইউনিয়ন থেকে বাল্য বিয়ে অনেকাংশে কমে আসবে এবং কেউ যদি বাল্যবিয়েতে সহোযোগিতা করে তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষ অতিথি লিয়াকত আলী (প্রধান শিক্ষক) তার বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানে যা আমরা শুনবো তা আমরা মানবো এবং তা সমাজে বাস্তবায়ন করব তাহলে বাল্য বিয়ে সমাজ থেকে ধীরে ধীরে কমে আসবে। দৌলত আলী (প্রধান শিক্ষক) তার বক্তব্যে বলেন, আমাদের প্রত্যেক অভিভাবককে সচেতন হওয়া দরকার যাতে একটি মেয়েও যেন বাল্য বিয়েতে শিকার না হয়। নিকাহ্ রেজিস্টার আবু জাফর ইকবাল বলেন, বাল্য বিয়ে থেকে রক্ষা পেতে হলে অভিভাবকের সচেতন হতে হবে এবং ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং বালিকা উচ্চ বিদ্যালয় গুলোতে বেশি বেশি সচেতনতমূলক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
সভাপতির কামাল হোসেন (প্রধান শিক্ষক) তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, বর্তমানে আমার প্রতিষ্ঠানে মেয়েদের উপস্থিতির হার আগের চেয়ে অনেক বেশি, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের উপস্থিতি ও পরীক্ষা অংশগ্রহণ প্রায় ৯০ শতাংশ তাতেই প্রমাণ করে যে অভিভাবক সচেতন হয়েছে এবং বাল্যবিয়ের হার কমেছে। তিনি আরও বলেন সমাজে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং বাল্য বিয়ের সচতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি পর্যায়ে মা সমাবেশ ও উঠান বৈঠকের ব্যবস্থা করতে হবে তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব।