1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেলসহ আটক-১ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইয়ের বালিয়াডাঙ্গা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে মোড়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আব্দুল কাদির শিবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী, যুব প্রতিনিধি ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার উজিরপুর ইউনিয়নের সোভান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়, সিএফ আব্দুল কাদিরের সঞ্চালনায় প্রোগ্রামে সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সাদিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিবগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উজিরপুর ইউনিয়ন সমাজকর্মী ও আব্দুল করিম ইউনিয়ন সমাজকর্মী, শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সোভান উচ্চ বিদ্যালয়, হাবিবুর রহমান ৩নং ওয়ার্ড সদস্য ও তহিদুর রহমান ৯নং ওয়ার্ড সদস্য এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকগণ, হুজুর, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও কর্মী ও সংবাদকর্মীসহ আরও প্রমুখ।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে, কুসংস্কারে কান দিতে হবে না এবং জনসচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে। তিনি আরও বলেন ইতোমধ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে বিধায় বাল্যবিবাহ প্রতিরোধে সকল অভিভাবককে সচেতন হতে হবে যেন একটি শিশুও বাল্যবিবাহে শিকার না হয়।

ইউনিয়ন ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান বলেন আজ আমারা এখান থেকে প্রতিজ্ঞা করি একজন মানুষ একটা বাল্যবিয়ে বন্ধ করব তাহলেই ইউনিয়ন থেকে বাল্য বিয়ে অনেকাংশে কমে আসবে এবং কেউ যদি বাল্যবিয়েতে সহোযোগিতা করে তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল করিম ইউনিয়ন সমাজ কর্মী বলেন, আজকের অনুষ্ঠানে যা আমরা শুনবো তা আমরা মানবো এবং তা সমাজে বাস্তবায়ন করব তাহলে বাল্য বিয়ে সমাজ থেকে ধীরে ধীরে কমে আসবে। তোহিদুর রহমান তার বক্তব্যে বলেন, আমাদের প্রত্যেক অভিভাবককে সচেতন হওয়া দরকার যাতে একটি মেয়েও যেন বাল্য বিয়েতে শিকার না হয়।

যুব ফোরামের সদস্য মারুফ হাসান বলেন, বাল্য বিয়ে থেকে রক্ষা পেতে হলে অভিভাবকের সচেতন হতে হবে এবং ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি সচেতনতমূলক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সোভান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন যদি প্রত্যেক অভিভাবক তার নিজ সন্তানদের প্রতি যত্নশিল ও সুশিক্ষার জন্য এগিয়ে আসে এবং সামাজিক সমালোচনাকে গ্রাহ্য না করে তাহলে বাল্য বিয়ে বন্ধ হওয়া সম্ভব।

সভাপতি সাদিকুল ইসলাম (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, বর্তমানে আমার উজিরপুর ইউনিয়নে আগের চেয়ে অভিভাবক অনেক সচেতন হয়েছে সে কারনে বাল্যবিয়ের হার কমেছে তিনি আরও বলেন আমাদের সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং বাল্য বিয়ে ও জনসচতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি পর্যায়ে মা সমাবেশ ও উঠান বৈঠকের ব্যবস্থা করতে হবে তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews