1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

অবৈধভাবে পদ্মা থেকে উত্তোলন করা মাটিসহ ১১টি ট্রাক্টর আটক করে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ১১টি মাটিভর্তি ট্রাক্টর আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্ট না করে প্রত্যেক ট্রাক্টরকে ১০ হাজার করে মোট ১ লাখ ১০ টাকা জরিমানা আদায় করে এসব ট্রাক্টরকে ছেড়ে দেয়া হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় এসব ট্রাক্টর আটক করা হয়। পরে রবিবার (১৯ জানুয়ারী) জরিমনা আদায় করে এসব ট্রাক্টর ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন জানান, রাতে মাটিভর্তি এসব ১১টি ট্রাক্টর জব্দ করে ইসলামপুর তদন্ত কেন্দ্রে রাখা হয়। পরে রবিবার (১৯ জানুয়ারী) প্রত্যেক গাড়িতে ১০ হাজার করে জরিমানা আদায় করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাক্টরের রেজিষ্ট্রেশন না থাকায় জরিমানা নিয়ে মাটিভর্তি ট্রাক্টরগুলো ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ওসি রইস উদ্দীন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews