1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে লেডিস ক্লাবের উদ্যোগে ২০০ পরিবার পেল ঈদের উপহার 

  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাবের উদ্যোগে ঈদ উপহার হিসেবে ২০০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০৫ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব প্রাঙ্গণে ঈদের উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিনী মাহফুজা সুলতানা।
এ-সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) এর সহধর্মিনী ডা. রেশমা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, লেডিস ক্লাবের সদস্য এ্যাড. আঞ্জুমান আরা, ফারুকা বেগম সহ অন্যান্যরা।
জানা গেছে ২০০ জন পরিবারের প্রত্যেকের ব্যাগে ছিল ১ কেজি আতব চাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, সেমাই, লাচ্ছা সেমাই,  নুডলস, মশলা, জিরা, কিসমিস, গুড়া দুধ, বুদিয়া, লবণ ও লাক্স সাবান বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন অসহায় পরিবার গুলো। উক্ত খাদ্যসামগ্রী চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাববের আয়োজনে বিতরণ করা হয়।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews