1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেলসহ আটক-১ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইয়ের বালিয়াডাঙ্গা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে মোড়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা

ভুয়া সহকারী সচিব গ্রেফতার-১

  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের সরকারি নাম্বারে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে জেলায় চলমান কনস্টেবল পদে চাকরির তদবির..? গ্রেফতার হলে ডিবি’র হাতে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম-সেবা, পিপিএম-সেবা) সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলী (পিপিএম- সেবা) নেতৃত্বে মঙ্গলবার (৫ মার্চ) রাতে নাচোল উপজেলার মধ্যবাজার এলাকা হতে ভুয়া সচিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটককৃত আসামি হচ্ছেন নাচোল উপজেলার বেনীপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৯)।
জেলা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মোবাইলে বিটিসিএল এর “আলাপ” অ্যাপস ব্যবহার করে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয় দিয়ে জেলা পুলিশ সুপারের সরকারী নম্বারসহ অন্যান্য সরকারি নাম্বারে ফোনে প্রতারণা করে। নিজের পরিচয় গোপন করার জন্য সে বিটিসিএল এর” আলাপ” এ্যাপসের আইপি নাম্বার ব্যবহার করে। এ জেলায় চলমান ট্রোইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কনস্টেবল পদে তার ছোট ভাই সহ অন্যান্য প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার জন্য পুলিশ সুপারের সরকারি নাম্বারে বিভিন্ন সময়ে একাধিকবার তদবির করতে থাকে। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুয়া সচিব পরিচয় দানকারী আসামীকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews