1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাশিসের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ইব্রাহিম বাবু নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি তাজামুল হক ও সম্পাদক আমির উদ্দীন নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয় মঞ্চে বাশিসের নাচোল শাখার সভাপতি গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হকের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাশিস নাচোল শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাশিস চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি আনোয়ার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ)দুলাল উদ্দীন খান, বাশিস চাঁপাই নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আসলাম কবির ও একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নানসহ অন্যান্যরা।

সম্মেলনে সমিতির সদস্যভূক্ত ৯জন শিক্ষক-কর্মচারীর মাঝে অবসরকালিন আর্থীক অনুদানের ২লাখ ৮২হাজার ৬৩০টাকা বিতরণ করা হয়। পরে নাচোল শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির নাম ঘোষনা করা হয়। নব নির্বাচিত কমিটিতে গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজামুল হককে সভাপতি, ভেরেন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির উদ্দীনকে সাধারণ সম্পাদক, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুজ্জামানকে কোষাধ্যক্ষ ও রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইব্রাহীম মিয়াকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এ চারজন উপজেলার ৩১টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে সমিতির ৩ বছর মেয়াদী কার্য নির্বাহী কমিটির বাকি সদস্যদের মনোনয়ন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews