1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

মহারাজপুরে ফেন্সিডিল উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ১৩২ বোতল ফেন্সিডিল সরবরাহের সময় জনি ইসলাম (২৪) কে আটক করেছে র‌্যাব। তার বাড়ি শিবগঞ্জের হরিনগর গ্রামে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেসার্স নাহালা ফিলিং স্টেশন মিয়াপাড়ার সামনে অভিযান চালিয়ে মাদক সরবরাহের সময় তাকে আটক করা হয়।
র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। র‌্যাব জানতে পারে উক্ত এলাকায় দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। ঐ স্থানে গোপনে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সিএনজির গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews