1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে মাদক স্পটে ৬ জন গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
মাদক নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের চেষ্টা ব্যর্থ হলে আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন। মাদক স্পট থেকে ৬ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বারোঘরিয়া মহানন্দা সেতু এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করার অপরাধে মাদক স্পটে অভিযান চালিয়ে ৬ জন গ্রেফতার করা হয়।
আটক আসামি হচ্ছেন বারোঘরিয়া কাজীপাড়া গ্রামের মনিরুল ইসলাম (৩৫), ফকির পাড়ার সোহেল রানা (৪৮), শিবতলার শ্রী মিলন চন্দ্র কর্মকার (৫৭), রামচন্দ্রপুর কলেজপাড়ার নুরুল ইসলাম (৪০), রানীহাটি ফতেপুর গ্রামের আমিরুল ইসলাম (৩৫) এবং শ্রী শান্ত সাহা (২১) কে মাদক ক্রয় বিক্রয় ও সেবন করার সময় হাতেনাতে গ্রেফতার করে।
র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় স্থানীয়দের অভিযোগে জানা যায় যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। উক্ত স্থানে যুবকদের মাঝে মাদক বিক্রি করে। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের চেষ্টা ব্যর্থ হলে আইন -শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। র‌্যাবের গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews