1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৩টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার-১

  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলার ঘাটপাড়া থেকে ৩টি ওয়ান শুটারগানসহ হাসিম (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
গতকাল রবিবার রাতে হাসিমকে হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে- রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শিরইল কলোনি গ্রামের নুর হাসানের ছেলে হাসিম।
র‍্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে জনসাধারণের সামনে তল্লাশি করে তার শরীর থেকে ৩টি ওয়ান শুটারগান পাওয়া যায়। এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রগুলো রাজশাহী হয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হাসিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‍্যাব।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews