1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমের ক্যারেটে ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার 

  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমের ক্যারেটে ফেন্সিডিল বহনের সময় ইদ্রিস আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে ব্রীজ ঘাট
এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
আজ শুক্রবার সকালে র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। র‌্যাবের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জের কানসাট বাজার দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব উক্ত স্থানে গোপনে অবস্থান নিয়ে একটি অটো ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে অটোভ্যানে তল্লাশি পরিচালনা করে আমের ক্যারেটের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত রাখা অবস্থায় ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews