1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে বিমান বাহিনীর ভূয়া গ্রুপ ক্যাপ্টেনসহ গ্রেফতার-২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর ভূয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী শাহরিযার সুলতান বাবু (৪৩) ও তার সহযোগী সালেহ বায়েজিদ (২৬) কে গ্রেফতার করেছেন যৌথ বাহিনী।
গতকাল বুধবার সন্ধ্যার সময় সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল সদর উপজেলার পেয়ারা বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হচ্ছেন সদর উপজেলার পেয়ারা বাগান শ্মশানঘাট গ্রামের শাহরিযার সুলতান বাবু (৪১), তারুনবাড়ী গ্রামের আবু সালেহ বায়েজিদ (২৬) কে আটক করে।
বৃহস্পতিবার সকালে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অভিযুক্ত শাহরিযার সুলতান বাবু গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। ফোনে কথোপকথনের সময়, ব্যক্তিটি নিজেকে বাংলাদেশ বিমান বাহিনী অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন পরিচয় দিয়ে তার ও তার সহযোগির একটি পারিবারিক সমস্যা সমাধানে সেনাবাহিনীর সহায়তা চায়। পরবর্তীতে গত ৮ জানুয়ারী তিনি তার পারিবারিক সমস্যার বিষয়ে কথা বলতে ক্যাম্পে আসেন। সেনা সদস্যদের সাথে কথা বলার সময় তার দেওয়া তথ্য ও পরিচয় সম্পর্কে যথেষ্ট সন্দেহ হয়। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ব্যক্তির পিতা একজন বিমান বাহিনীর অবসর প্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং বড় ভাই ছিলেন বিমান বাহিনীর চাকুরীচ্যুত সার্জেন্ট।
সেনাবাহিনী ও র‌্যাব বিস্তারিত তদন্তের জন্য তার বাড়ীর এলাকায় গেলে তার দেওয়া পরিচয় এবং সমস্ত তথ্য ভুয়া প্রমাণিত হওয়ায় আটককৃত ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পরবর্তী আইনী কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews