1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইয়ের বালিয়াডাঙ্গা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে মোড়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারত থেকে আসা ২২ লাখ টাকা মূল্যের ১০টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
আজ সোমবার (০২ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর থেকে ৮টি ও একই উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুর চর থেকে ০২টি ভারতীয় গরু জব্দ করে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় গরু জব্দ করে ৫৩ বিজিবির টহল দল। জব্দ ১০টি গরুর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা। জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ (৫৩ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে ৫৩ বিজিবি সবসময় তৎপর রয়েছে।
বিজিবি উল্লেখ্য করে জানান গত ফেব্রুয়ারি মাসে প্রায় ৭৫ লাখ টাকার ৩৩টি গরু ও দুটি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews