1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের সিমান্ত দিয়ে পুশইন, আটক-১৩

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট চাঁনশিকারী সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ কর্তৃক পুশইন করা ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে চাঁপাই নবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ই আগস্ট) ভোররাত ৫টার সময় তাদের আটক করা হয়। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে।
৫৯ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৬/২-এস দিয়ে ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ১৩ জন পুরুষ নাগরিককে বাংলাদেশে পুশইন করে। খবর পেয়ে চাঁনশিকারী বিওপি’র টহল দল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
৫৯ বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা কানায়, তারা কাজের সন্ধানে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন এবং বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। মেয়াদ শেষে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে কাঞ্চান্টার ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভোর রাতে তাদের বাংলাদেশে পুশইন করে।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews