1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন শীর্ষক কর্মশালা 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বারঘরিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারু অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নজর হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক অফিসের এমআরএসি কোডিনেটর রেজাউল করিম, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক সোহেল রানা, প্রোগ্রাম অর্গানাইজার জিন্নাত আলী, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রত্যাশা প্রকল্প-২ ইউনিয়ন কর্মশালায় ব্যানার ফেস্টুনে স্লোগান ছিল “থাকবো ভালো রাখবো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ।
জানা গেছে, নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত পুনরেকত্রীকরণে দেশ ও দশের উন্নয়নে আলোচনা করা হয়। এছাড়াও প্রকল্পের বাস্তবায়নের লক্ষে উপস্থিত ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করে অতিথিরা।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews