শুক্রবার (১০ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জেলা প্রশাসক কার্যালয় বঙ্গবন্ধু মঞ্চে সামনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক উপ-সচিব দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে মেলার উদ্বোধন ও জাতীয় বিজ্ঞান মেলা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনীগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং দর্শনার্থীরা শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টল ঘুরে ঘুরে উপভোগ করছেন।
মেলায় ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি স্টলে প্রদর্শন করে। আগামীকাল মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.