1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেলসহ আটক-১ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইয়ের বালিয়াডাঙ্গা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে মোড়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে জেলা কারাগারে মাদক মামলায় আটক পাঁচ শতাধিক কারাবন্দিদের মাঝে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা কারাগারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ।
উক্ত আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার শরিফুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, জেলা কারা হাসপাতালের মেডিকেল অফিসার ডঃ আহনাফ শাহরিয়ার। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করে জেলা কারাগারের জেলার জাকির হোসেন।
প্রধান অতিথি জেলা কারাগারে মাদক মামলায় আটক পাঁচ শতাধিক কারাবন্দির উদ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে কারাবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews