আব্দুল কাদির শিবগঞ্জ প্রতিনিধি :
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে দপ্তরের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা উম্মে সালমা রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ড. মোঃ কেরামত আলী (এমপি)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন। উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম (রশিদ), শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা (অ:দা:) আব্দুর নূর ও বিআরডিবি কর্মকর্তা মোঃ শাহিন আক্তার।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য ড. মো: কেরামত আলী (এমপি) বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন করেন। এরপরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় উদ্যোক্তাদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।