1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৭৬৭ কেজি ভারতীয় অলংকার জব্দ: আটক-১

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারতীয় ৪৩৭ কেজি রৌপ্য সদৃশ অলংকার ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার জব্দ করেছে ৫৯ বিজিবি।
আটককৃত ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুর (৪০)।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশী ট্রাকে করে ভারত হতে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবি একটি টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ পানামা পোর্ট লিংক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে  সোনামসজিদের দিকে যাবার সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে। ট্রাকে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সদৃশ অলংকার ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার পাওয়া যায়।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বলেন, সিমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews