1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জীবিত অবস্থায় ফিরে পেতে মানববন্ধন 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে আরিফুল ইসলাম কে জীবিত ফেরত পেতে মানববন্ধন করেছেন তার পরিবার।

আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে এ দাবি জানান।

মানববন্ধনে পরিবার ও স্থানীয়দের বক্তব্যে বলেন  গত ২০১৭ সালের পহেল জুলাই দুপুর ৩ টার সময় “আশার আলো” কোচিং সেন্টার চলাকালীন সময়ে

আরিফুর রহমান কে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাত নাম্বার থেকে মামলা না করার জন্য হুমকি প্রদান করে। এরপর পরিবারের লোকজন অনেক খুজাখুজির করে। হুমকি উপেক্ষা করে থানায় জিডি করতে গেলে অদৃশ্য শক্তির প্রভাবে জিডি নেয়া হয়নি। এবং তৎকালীন (ওসি) থানায় না আসার জন্য হুমকি প্রদান করে।

পরিবারের সূত্র বলছে, আরিফুল ইসলাম ও তার বাবা বিএনপি মতাদর্শি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের স্থানীয় দোসরদের সহায়তায় জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি।

মানববন্ধনে বলেন অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে পরিবারের আবেদন গুম হওয়া আরিফুল ইসলাম কে দ্রুত সময়ের মধ্যে জীবিত অবস্থায় ফেরৎ চান পরিবার। এবং গুমের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি জানান।

এসময় বক্তব্যে দেন আরিফুলের মা শরিফুন বেগম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, দেবীনগর ইউপির সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আরিফুলের মেয়ে মাহমুদা, ছোট ভাই সোহেল রানা সহ অন্যরা।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews