1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত

  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ইব্রাহীম বাবু, নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ  (৯ ডিসেম্বর) সোমবার উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের বিভিন্ন নারী সমিতির সদস্য ও স্থানীয় সুশিল সমাজের সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দূর্ণীতি দমন কমিশনের পতাকা উত্তোলণ করা হয়। পরে সকলের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে একটি দূর্ণীতি বিরোধী মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”-শীর্ষক প্রতিপাদ্যের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূরুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির আজম।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews