1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেলসহ আটক-১ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইয়ের বালিয়াডাঙ্গা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে মোড়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আব্দুল কাদির শিবগঞ্জ প্রতিনিধি :

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে দপ্তরের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা উম্মে সালমা রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ড. মোঃ কেরামত আলী (এমপি)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন। উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম (রশিদ), শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা (অ:দা:) আব্দুর নূর ও বিআরডিবি কর্মকর্তা মোঃ শাহিন আক্তার।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য ড. মো: কেরামত আলী (এমপি) বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন করেন। এরপরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় উদ্যোক্তাদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews