1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইয়ের বালিয়াডাঙ্গা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে মোড়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চালকদের মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিএমডিএর গোমস্তাপুর জোনের গভীর নলকূপের অপারেটররা মানববন্ধন করেছেন। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আধাঘন্টাব্যাপী চলা মানববন্ধনে শতাধিক অপারেটর অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অপারেটরের মধ্যে সামিউল আলম বাবুল, জাকির খান, সহিমুদ্দিন, মোসাদ্দেক হোসেন মিলন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিএমডিএর পক্ষ থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে। যাতে অপারেটরদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে। কিন্তু বিএমডিএর মাননীয় চেয়ারম্যান যখন এর আগে চেয়ারম্যান ছিলেন তখন তার আমলেই বর্তমান কর্মরত অপারেটরগণ নিয়োগ পেয়েছিলেন। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন। সুতরাং তাদের বাদ না দিয়ে বহাল রাখার দাবীতে এই মানববন্ধন। বক্তারা বর্তমান পরিপত্র বাতিল করার দাবী জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী, বিএমডিএর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews