1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রী সাড়ে সাত লাখ পরিবারকে ঘর দিয়েছেন: ডিসি গালিভ খাঁন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
জাতীয় স্থানীয় সরকার দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে সাত লাখ পরিবারকে তিনি ঘর দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাঁচ হাজারের মতো ঘর দিয়েছেন। জানান ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে গড়তে হলে প্রান্তিক জনগণের জন্য কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদকে সামনে রেখে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ (ডিসি) কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সাটু কমপ্লেক্স অডিটরিয়ামে শেষ হয়। এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধার এ্যাড আব্দুস সামাদ, পৌর মেয়র মোখলেসুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews