1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন 

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সহিদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানগণ, ভোক্তা অধিকার সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন অংশীজন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাবের সভাপতি আব্দুর রহিম, চেম্বারের প্রতিনিধি আলহাজ্ব মসিউল করিম বাবু প্রমুখ।
ডিসি গালিভ খাঁন জানায় ভোক্তার অধিকার ঠিক রাখতে বর্তমান সরকার সার, বিদ্যুৎ এ ভর্তুকি দিচ্ছেন। রমজানে দ্রব্যমূল্যের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে খাবারের গুনগত মান ঠিক রাখার কথা বলেন। এছাড়াও ব্যবসায়ীদের সঠিক মূল্য নির্ধারণ সহ ভোক্তা কোন ভাবেই প্রতারণার শিকার না হয় বলে এসব কথা বলেন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews