1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় কেজি হেরোইন ২ হাজার পিস ইয়াবাসহ শাহাদাত হোসেনকে আটকের পর আসামির ঘনিষ্ঠ সহযোগী এক কথিত সাংবাদিক ৫৯ বিজিবি’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন গোবরাতলা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১০ জানুয়ারি দুপুরে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির নায়েক সেলিম রেজা’র নেতৃত্বে শিবগঞ্জের শাহাবাজপুর কয়লাবাড়ী বিজিবি’র ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্ট এলাকায় দেড় কেজি ভারতীয় হেরোইন ও ২ হাজার পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেলসহ শাহাদত হোসেন কে আটক করা হয়।
তিনি বলেন, আটককৃত আসামী আজমতপুর এবং চকপাড়া চিহ্নিত তালিকাভূক্ত চোরাকারবারী এবং তার নামে শিবগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত কোম্পানী ও বিওপি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফ বাংলাদেশী চোরাকারবারীদের নামের তালিকায় তার নাম রয়েছে। উক্ত আসামীকে থানায় সোপর্দ করার পূর্বে কথিত সাংবাদিক ব্যাটালিয়নের অধিনায়ক’কে ফোন করে আটককৃত আসামীকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখায় এবং অনুরোধ করেন। কিন্তু ৫৯ বিজিবি মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে আসামীকে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থাগ্রহণ করে হস্তান্তর করেন।
আটককৃত আসামি হচ্ছেন শিবগঞ্জ আজমতপুর ইউনিয়নের কাগমারী গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহাদাত হোসেন (২৩)।
প্রসঙ্গগত উল্লেখ্য, গত এক বছরে অত্র ব্যাটালিয়ন ১০৩ জন আসামীকে বিভিন্ন প্রকার মাদক, অস্ত্র এবং চোরাচালা মালামাল সহ আটক করা হয়েছে বলে এসব কথা জানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews