1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেলসহ আটক-১ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইয়ের বালিয়াডাঙ্গা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে মোড়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শতাধিক কারাবন্দির উদ্যেশ্যে দিকনির্দেশনা

  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের
উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান, জেলা কারাগারের জেল সুপার শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, কারা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আহনাফ শাহরিয়ার, জেলা কারাগারের ডেপুটি জেলার আবিদ আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করে জেলা কারাগারের জাকির হোসেন।
প্রধান অতিথি মাদক মামলায় আটক পাঁচ শতাধিক কারাবন্দির উদ্যেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। কারাবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠান টি আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যলয় ও সহযোগিতায় করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews