1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার: ডিসি গালিভ খাঁন 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলার ইতিহাস সাংস্কৃতি কৃষকের যে সততা, আম চাষিদের যে আন্তরিকতা সকল কিছু মিলে গতবারের ন্যায় বিশেষজ্ঞ ও চাষীদের মতামতের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে এবারও নির্ধারিত কোন আমের ক্যালেন্ডার থাকছে না। আম পরিপক্ক হলেই কৃষক বাজারে বিক্রির জন্য প্রস্তুত করবে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ বিষমুক্ত আমার উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাত করণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খাঁন এসব জানান তিনি।

জেলা প্রশাসক বলেছেন, বিগত কয়েক বছর এ জেলায় আম পাড়ার কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি। এবারও চাষী কৃষকদের দাবি বিবেচনা করে আম বাজারজাত করতে কোন সময়সীমা নির্ধারণ করা হচ্ছে না। আম পরিপক্ক হলেই কৃষক বাজারজাত করতে পারবে। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী ম্যাংগো স্পেশাল ট্রেনের যে সুযোগ করে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকায় আম পাঠাতে প্রতি কেজি ১ টাকা ৪০ পয়সা খরচ হবে। ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে। তিনি ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পাঠানোর আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান, রেলওয়ে চিফ কমার্সিয়াল ম্যানেজার (পশ্চিম) সুজিত কুমার বিশ্বাস, রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার আম চাষী, কৃষক, উদ্যোক্তা, রপ্তানিকারক, কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews