চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে চেকিং এর সময় বাংলাদেশী নাগরিক সানি মাই (২৭) কে ২টি স্বণের বারসহ আটক করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং করার সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীর ব্যক্তির নিকট ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবি’র আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিং-এ ধরা পড়ায় তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ হতে ২টি স্বর্ণের বার পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জের জুয়েলারী সমিতি কর্তৃক পরিক্ষা করে সত্যতা নিশ্চিত করা হয়। যার বাজার মূল্য ৫৩ লক্ষ ৯৪ হাজার টাকা। আটককৃত স্বর্ণ চোরাকারী বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক বিজিবি সকল অপকৌশল প্রতিরোধে সজাগ রয়েছে।
এ জাতীয় আরো খবর..