1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে চোর চক্রের দুই সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
গ্রেফতারকৃত আসামিরা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে অটোরিকশা, মোটরসাইকেল চুরি করে বিভিন্ন খোলা অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তবে শেষ রক্ষা হলো না ১৯ মার্চ বিকেলে সদর উপজেলা সেলিমাবাদ দেওয়ান জায়গীর এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে চোর চক্রের দুইজন সক্রিয় সদস্য আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামি হচ্ছেন শিবগঞ্জ উপজেলার
চকদৌলতপুর গ্রামের বিপ্লব আলী (২৬), চর হাসানপুর গ্রামের রায়হান (২১) কে হাতেনাতে গ্রেফতার করে।
র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। গত ১৫ই মার্চ একটি মটরসাইকেল হারিয়ে যায়। খোঁজাখুঁজি পর না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিকেলে একটি চুরির মামলা দায়ের করে। পরবর্তীতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে মঙ্গলবার ১৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা সহ দুইজন সক্রিয় সদস্যকে চোরাই মোটরসাইকেল সহ র‌্যাবের আভিযানিক দল হাতেনাতে গ্রেফতার করে। এ চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews