1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জে ৭০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে
আসার পথে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী।

গতকাল রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় মহাসড়কে অভিযান পরিচালনা করে ১টি পিক-আপসহ দুই মাদক কারবারি গ্রেফতার করে।

তারা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ শেখটোলা গ্রামের দেলবার আকন্দ ছেলে নাসির (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আকসিন কোল্লাবাড়ি গ্রামের জাকির মিয়ার ছেলে সজিব মিয়া (২২)।

বৃহস্পতিবার সকালে রাজশাহী র‌্যাব-৫ সিপিসি-১
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় তারা গাড়ী চালক হলেও। গাড়ী চালানোর আড়ালে মাদকের ব্যবসা করতেন। তারা নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করে আসছিলেন। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন তথ্যে র‌্যাব পৌরসভার ৪নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ৬৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বহনের কাজে নিয়জিত ১টি পিকআপ সহ আসামীদের গ্রেফতার করে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews