1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে ৬০০ দুঃস্থ অসহায় পরিবারের পাশে ৫৩ বিজিবি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৬০০ দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে (৫৩ বিজিবি)।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ
ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরসহ অধীনস্থ ১৭টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৮ টি স্থানে ৬১০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করে।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এ বছর মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবির সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। উক্ত নির্দেশনা মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরসহ অধীনস্থ ১৭টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে বিতরণ করা হচ্ছে।

উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর সদর দপ্তর, সেক্টর কমান্ডার  কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক পিএসসি লেঃ কর্নেল মনির-উজ-জামান। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরে উপ-অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার কর্তৃক এবং অধীনস্থ অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় কোম্পানী এবং বিওপি কমান্ডার কর্তৃক ইফতার বিতরণ করা হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews