1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

ভারতে পালানোর সময় আটক রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নিজামুল হোদা।
মঙ্গলবার (০৬ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তাকে আটক করে ৫৯ বিজিবি সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর (৫৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম আটকের তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজামুল হোদা রাজশাহীর বোয়ালিয়া থানার উপশহর হাউজিং এস্টেট মহল্লার সাইদুর রহমানের ছেলে।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বলেন, ৫৯ বিজিবি’র ‌গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নিজামুল হোদা সোনামসজিদ সিমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে পালিয়ে যাবে। এমন তথ্যে ৫৯ বিজিবি’র একটি টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা পাওয়া যায়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews