1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র ২টি বিওপি’র উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার করতে খড়কপুর বিওপি এবং সুরানপুরে নবনির্মিত ২টি বিওপি’র উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ভোলাহাট উপজেলার খড়কপুর বিওপি’তে ফিতা কেটে উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এসময় তিনি গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি বিওপির উদ্বোধন ফলক উন্মোচন করে বিওপিতে একটি আম গাছের চারা রোপণ করেন। পরে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে তিনি সুরানপুর বিওপি উদ্বোধন করেন।
রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান বলেন, বিজিবি’র কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। দেশের স্বার্থে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ ও চোরাচালানসহ সবধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের সৈনিকবৃন্দ।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews